যশোরে শান্তিপূর্ণভারে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত।
২০১৮ সালের প্রথম প্রহরে সারা দেশ ব্যাপী (বৃহস্পতিবার) একযোগে এসএসসি, সমমান ও দাখিল পরীক্ষা যশোর জেলার বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টায় এক যোগে শুরু হয়। তবে এসএসসি সমমান ও দাখিল পরীক্ষা কেন্দ্রগুলোতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার ঘবর পাওয়া নি এবং শান্তিপূর্ণভাবে যশোরে সকল কেন্দ্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এস এসসি সমমান ও দাখিল পরীক্ষার প্রথম দিনের যশোর বোর্ডে বাংলা ১ম পত্র, কারিগরিতে বাংলা ২য় পত্র এবং মাদ্রাসা বোর্ডে কুরআন মাজীদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোরের খাজুরা কেন্দ্রের ২টি ভ্যানুতে খাজুরা এম. এন.মিত্র মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী শহীদ শিরাজুদ্দীন হোসেন কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯১৩ জন। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল মাত্র ৯৬ জন। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩৭ জন ছাত্র এবং ৮৭৪ জন ছাত্রী ছিল। অনুপস্থিত পরীক্ষার্থী ০২ জন। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাঘারপাড়ার খাজুরা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের মোট পরীক্ষার্থী ২১৩ জন এবং অনুপস্থিত ছিল ০৩ জন। যশোরের খাজুরা কেন্দ্রের সচিব মোঃ মোদাচ্ছের হোসেন এবং মাদ্রাসা বোর্ডের সচিব কেন্দ্র সচিব মোঃ ইখলাচ উদ্দীন জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ণভারে সম্পূর্ন হয়েছে। অপর দিকে যশোরের মনিরামপুর খেদাপাড়া ইউনিয়নের ২টি কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিবেদন লেখা পর্যন্ত তেমন কোন তথ্য পাওয়া যায়নি।




No comments