সংবাদ শিরোনাম

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিল হতভাগ্য কিশোরী তাহমিনা।

Ad Code

এ শোক অনন্ত কালের শোক। চলতি এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেন এক হতভাগ্য কিশোরী। বাড়ীতে কান্নার রোল এবং অপর দিকে এস এসসি পরীক্ষা। আমি কাদবো না কি আমার পরীক্ষায় অংশ গ্রহণ কবরো। এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বাড়ীতে বাবার মরদেহ রেখে চোখে জল নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিল তাহমিনা নামের এক কিশোরী। 

বৃহস্পতিবার এই ঘটনা ঘটে সদরপুর উপজেলার বেগমকাজী জেবুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র্ বাংলা ১মপত্র পরীক্ষায়। বাবুরচর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় ওই ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। 

বাড়ীতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিতে এসেছে এক ছাত্রী এ খবর পেয়ে সহপাঠী, শিক্ষক ও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূরবী গোলদার পরীক্ষার হলে ছুটে যান। সে সঙ্গে তাহমিনাকে সান্ত্বনা দেন ইউএনও। তখন তাহমিনার কান্নায় রুমের অনেকের চোখেই পানি চলে আসে। সুন্দরভাবে পরীক্ষা দেয়া ও বাড়িতে পৌছে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। 

তাহমিনার বাবা মো. তোফাজ্জেল হোসেন সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হন তিনি। বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তকাল করেন তোফাজে্জল হোসেন। 

No comments