সংবাদ শিরোনাম

ইতালিতে কুখ্যাত মাফিয়া গ্রুপের ২০০ সদস্য আটক

Ad Code

নিউজ ডেক্সঃ  অপরাধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতালি ও জার্মানিতে পুলিশের অভিযানে অন্তত ২শ’ জনকে আটক করা হয়েছে। তারা কুখ্যাত মাফিয়া গ্রুপ এনড্রানঘেটার সদস্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে বিপুল অংকের অর্থও জব্দ করা হয়।
জার্মান ও ইতালীয় পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার যৌথবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ইতালির দক্ষিণের কালাব্রিয়া এলাকার এই মাফিয়া গ্রুপটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে। ইতালি ছাড়া তারা জার্মানিতেও সক্রিয় বলে জানা যায়। দুই দেশের প্রভাবশালী কিছু সরকারি কর্মকর্তার মদদেই তারা বিভিন্ন অনৈতিক কাজ করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করলেও ওই সব কর্মকর্তারা বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত বলেও জানানো হয়।

সূত্র: প্রবাসী বাংলা নিউজ

No comments