চীনে গুগলের এআই ল্যাব চালু!
চীনের শেনজেন শহরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছে গুগল। শহরটি হার্ডওয়্যার হাব কিংবা এশিয়ান সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত।
এটি গুগুলের পুর্ণাঙ্গ কোনো গুগল ক্যাম্পাস হবে না। এ সপ্তাহ থেকে ল্যাবটি চালু করা হবে।
গুগলের মুখপাত্র জানিয়েছেন, শেনজেনে আমাদের অনেক ক্লায়েন্ট ও পার্টনার আছে। তাদের সঙ্গে সহজে কাজ করতে ও যোগাযোগ ভালো রাথতেই আমরা এখানে অফিস স্থাপন করেছি।
এটি চীনে গুগলের তৃতীয় অফিস। বেইজিং ও সাংহাইতেও গুগলের অফিস রয়েছে। শেনজেনে টেনসেন্ট, উইচ্যাট, শাওনি ও জেটিইরও অফিস রয়েছে।
গুগলের এআই্ ল্যাবটি তাদের নিজেদের কার প্রকাশ করবে এবং এই রিসার্চ কমিউনিটির জন্য ফান্ড প্রদান করবো।
এই ফান্ড দিয়ে বিভিন্ন এআই সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হবে।
২০১০ সাল থেকে চীনে গুগলের ওয়েবসাইট নিষিদ্ধ করা হলেও দেশটিতে গুগলের প্রায় ৬শ' কর্মী আছে।




No comments