সংবাদ শিরোনাম

ফুলছড়িতে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরন।

Ad Code


"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" অসহায় ও শীতার্থ মানুষের জন্য আর্তশানবতার সেবায় বাযলাদেশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে শানিবার (২৭শে জানুয়ারী) ফুলছড়ি থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে দুঃস্থ-অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল-সোয়েটার বিতরণ করেন  গাইবান্দা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম)। এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার কে এন রায় নিয়তি, গাইবান্দা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শুক্কুর আলী ফিরোজ, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ওসমান গণি, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মন্ডল, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম, ফুলছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিঙ কমিটির সদস্য সচিব মকবুল হোসেন, ফুলছড়ি সরকারী পাইলট উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, ফুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ পাঠান, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুল রহমান মাওলা, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ। 



প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাগুলো মনে ধারণ করে আজ এই শীতার্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরন করতে আসছি। আমি ও আমার পুলিশ সদস্যরা সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছি। 

গাইবান্ধা জেলায় জঙ্গি তৎপরতা আজ নির্মূল প্রায় এবং ডাকাতের অনেক উপদ্রব ছিল সেটা প্রায় নির্মুল করতে সক্ষম হয়েছি। আমি এই জেলায় থাকাকালিন কোন অরপাধ সংগঠিত হতে দিব না। 

সকলের পাশি আছি, থাকব জনগনের হয়ে আমরা কাজ করে যাব। পরে শীতার্থ গরীব, অসহায় ও দুঃস্থ, হতদরিদ্র এবং শিশুদের মাঝে ৩০০ পিচ শীতবস্ত্র বিতরণ করেন। এর মধ্যে শিশুদের জন্য ৯০টি সোয়েটার এবং নারী-পুরুষের জন্য ২১০টি কম্বল বিতরণ করা হয়। 

No comments