সংবাদ শিরোনাম

মণিরামপুরে মোটরসাইকেল থেকে পড়ে যেয়ে স্বাস্থ্য কর্মী নিহত!

Ad Code


 নিউজ ডেক্সঃ মণিরামপুরে মোটরসাইকেল থেকে পড়ে যেয়ে অানঞ্জুমনারা (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী মারা গেছে। নিহত স্বাস্থ্য কর্মী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নওশের অালীর স্ত্রী। জানা যায়, অাঞ্জুমনারা বুধবার বেলা ২ টার দিকে একটি ভাড়ার মোটরসাইকেল যোগে মণিরামপুর থেকে রাজগঞ্জ বাজারে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মনোহরপুর মসজিদের নিকটে পৌছিলে মোটরসাইকেলটির সামনে একটি বিড়াল পড়লে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ওই স্বাস্থ্য কর্মী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যেয়ে গুরুতর অাহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অাহত স্বাস্থ্য সহকারীকে চিকিৎসা কল্পে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত: ঘোষনা করেন।

No comments