সংবাদ শিরোনাম

বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম, ১০৬ এজেন্সির লাইসেন্স বাতিল!!

Ad Code


বিদেশে কর্মী পাঠানোর অনিয়ম করায় ১০৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। অর্থদন্ড দেয়াসহ বাজেয়াপ্ত করা হয়েছে এ সব এজেন্সির জামানতও। ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন অভিযোগ তদন্ত প্রমানিত হওয়ায় অভিবাসী আইন অনুযায়ী এই ব্যবস্থা নেয়া হয। 

বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নুরল মজিদ মাহমুদ হুমায়ুন। এত অংশ নেন কমিটির সদস্য শাহাব উদ্দিন, ইসরাফিল আলম এবং মাহমুদ উল সামাদ চৌধুরী। 

বৈঠকে আরো জানানো হয়, বির্হবিশ্বের চাহিদা অনুসারে জর্ডান, জাপান ও সৌদি আরবে প্রায় সম্পূর্ণ বিনা খরচে দক্ষ, স্বল্প দক্ষ কর্মী পাঠানো হচ্ছে। অন্যান্য সেক্টরের ন্যায় প্রাবাসীদের কী পরিমাণ ইনসেনটিভ প্রদান করা যায় সে বিষয়ে ব্যাংক ও অন্যান্য সংস্থার সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ভৈঠক করে একটি প্রতিবেদন দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। 
এইচএস/জেডএ/এমএস

No comments