সংবাদ শিরোনাম

সুন্দর দেশ গড়তে সবাইকে ভাল মানুষ হতে হবে: জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।

Ad Code
শোরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ( যুগ্ম-সচিব) বলেছেন, বর্তমান প্রজন্মের মেধা ও শারীরিক গঠন প্রণালি অনেক ভাল। কারণ তারা বেশি বেশি স্বাস্থ সম্মত ও পুষ্টিকর খাবার খায়। পূর্বের থেকে বর্তমানে মানুষের পোশাক-আশাক চাকচিক্যে ব্যপক পরিবর্তন হয়েছে। তবে সুন্দর দেশ গঠতে সবাইকে উচিত ভাল মানুষ গড়া। তাহলেই দেশ দ্রুত এগিয়ে যাবে।

মঙ্গলবার কালেক্টরেট সভাকক্ষে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ ভবতোষ কান্তি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশে সব সেক্টরে উন্নয়ন হচ্ছে। দেশে উন্নয়নের জোয়ার বইছে। কৃষিতে তার অনেক ছোঁয়া লেগেছে। আধুনিক ডিজিটাল পদ্ধতিতে চাষ করা হচ্ছে। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার অবস্থা অনেক ভাল। ১৯৭১ সালের পর দেশে বর্তমানে সবচেয়ে বেশি উন্নয়ন কাজ হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ সুকেন্দ্র কুমার সেন, একমির আরএস আকরামুল কবীর, ফামারী রওশন আরা, আলেয়া বেগম, মামুনুর রশিদ প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। আর আলোচনা শেষে জেলা প্রশাসক শংকরপুর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে দুদিন ব্যাপি প্রাণি সম্পদ মেলার উদ্বোধন করেন।
সুত্র: অননিউজবিডি

No comments