সংবাদ শিরোনাম

বৃদ্ধাকে পুলিশ সদস্যের সোয়েটার পরানোর ভিডিও ভাইরাল (ভিডিও)

Ad Code

বিভিন্ন সময় নেতিবাচক কর্মকাণ্ডের কারণে খবরের শিরোনাম হয় পুলিশ। কিন্তু মাঝে মাঝে তাদের কিছু কাজ দেখলে হৃদয় ছুঁয়ে যায়। ঝিনাইদহে কর্মরত মো. সাফায়েত হোসেন নামের এক পুলিশ সদস্যের এমনই এক কাজে হৃদয় ছুঁয়েছে অনেকের।
বুধবার ওই পুলিশ সদস্যের একটা হৃদয় ছুয়ে যাওয়া ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন সাগর নামের একজন।
এতে দেখা যায়, চারিদিকে ঘন কুয়াশা। এমন শীতে শরীরে পাতলা চাদর জড়ানো এক ছিন্নমূল বৃদ্ধা কাঁপছিলেন। রাস্তার একপাশে বসে থাকা ওই বৃদ্ধার পাশে দাঁড়ানো একটি পুলিশের গাড়ি।
একপর্যায়ে নিজের শরীরে থাকা সোয়েটার খুলে ওই বৃদ্ধাকে পরিয়ে দেন এক পুলিশ সদস্য। শীর্ণকায় শরীরের ওই বৃদ্ধাকে সোয়েটার পরাতে অনেকটা বেগ পেতে হয় তাকে।
ভিডিওটি পোস্ট করে সাগর ফেসবুকে লিখেছেন, এই ব্যক্তি একজন পুলিশ সদস্য। নাম মো. সাফায়েত হোসেন। তিনি ঝিনাইদহ জেলায় কর্মরত আছেন। সকালে দেখা যায় ঝিনাইদহ শহরে নিজের গায়ের জ্যাকেট খুলে পরিয়ে দিচ্ছেন একজন মাকে। পুরুষ হয়ে জন্ম নেয়া আর সন্তান হওয়া কি এক?
পোস্টটি ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। আর ওই পুলিশ সদস্যকে শুভকামনা জানাচ্ছেন অনেকে।


No comments