সংবাদ শিরোনাম

মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশে অবস্থিত মায়ানমার দুতাবাস ঘেরাও করবে আওয়ামী ওলামা লীগ।

Ad Code
মায়ানমার মুসলিম সম্প্রদায়ের উপর মায়ানমার সরকারের বর্বরোচিত হামলা ও নির্যাতনের তীব্র নিন্দ্রা জানিয়েছেন "বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ"। অভিলম্বে এই বর্বরোচিত হামলা ও নির্যাতন বন্ধ না করলে বাংলাদেশে অবস্থিত মায়ানমার দুতাবাস ঘেরাও করবে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। শুক্রবার রাজধানীর ২৫ বঙ্গবন্ধু এভিনিউ এ আয়োজিত মায়ানমার নিরিহ মুসলমানদের উপর সরকারী বাহিনী হামলা ও নির্যাতনের প্রতিবাদে এক সভায় আওয়ামী ওলামা লীগের সভাপতি-আল্লামা ইলিয়াছ হোসাইন বিন হেলালী এই কর্মসূচীর কথা জানান। পাশাপাশি হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে জাতিসঙ্গ মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেন। আগামী সোমবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ে স্মারক লিপি দেওয়া হবে এবং ঐ দিন মায়ানমার দুতাবাস ঘেরাও করার দিনক্ষণ ঘোষনা করা হবে। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিনিয়ন সহ-সভাপতি মাওঃ এস এম ফরিদ-উজ-জামান, সাধারন সম্পাদক মাওঃ মোঃ দেলোয়ার হোসাইন এবং মতিঝিল থানা সভাপতি মাওঃ আরিফ হোসেন প্রমুখ।

No comments